Saturday, April 28, 2012

ভালবাসা

ভালোবাসা হচ্ছে যখন মা রাতে আমার রুম এ এসে বলে " বাবা, আমি তোকে ভালোবাসি"

ভালোবাসা হচ্ছে যখন কলেজ থেকে দেরিতে আসি আর বাবা বলে " বাবা, দেরি হবে যখন একবার কল করে দিলেই পারতি"

ভালোবাসা হচ্ছে যখন ভাবি বলে" কিরে প্রেম ট্রেম করিস নাকি??

ভালোবাসা হচ্ছে যখন বোন বলে" আমার বিয়ের পর আমার সাথে ঝগড়া কে করবে"

যখন মন ভালো থাকেনা ভাই এসে বলে " চল কোথাও ঘুরে আসি"

ভালোবাসা হচ্ছে যখন প্রিয় বন্ধু কল করে আর বলে "শালা, তোরে ছাড়া কিছু ভালো লাগেনা

ভালবাসা হচ্ছে যখন শত বিপদের মধ্যেও প্রিয়তম/প্রিয়তমা যখন বলে "দেখো আমি তোমার পাশে আছি..একসাথে পারি দিব হাজার বিপদ".
আমি আমার পরিবার এবং সব কিছু মিস করছি :(

No comments:

Post a Comment